ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে স্পেনে বিক্ষোভ

স্পেন: ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে স্পেনের রাজধানী মাদ্রিদ ও গ্রানাদাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। রাজধানী মাদ্রিদ এবং গ্রানাদাসহ বিভিন্ন শহরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় রাজধানী মাদ্রিদ এর প্রাণকেন্দ্র সোল (জিরো পয়েন্ট) এলাকায় জড়ো হয়ে হাজার হাজার স্পেনীশদের সাথে বিভিন্ন মানবাধিকার সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আফ্রিকান, মরক্কো,সিরিয়া, আলজেরিয়াসহ বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরাও ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বিক্ষোভ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মানবাধিকার সংগঠন ভালিয়ান্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে ক্লান্ত, তখন অবৈধ দখলদার ইসরাইল আবারও দানবীয় রূপে আবির্ভূত হয়েছে।

 

এ সময় ‘ইসরাইল বের হও এবং ‘ফিলিস্তিনের জন্য স্বাধীনতাসহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা সমাবেশ করে স্লোগানে স্লোগানপ্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। বিক্ষোভকারীরা ইসরায়েলের এই আক্রমণকে গণহত্যা বলে আখ্যা দেন।

 

এ সময় ফিলিস্তিনি কয়েকজন নাগরিক সমাবেশে উপস্থিতি হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *