Home দেশের খবর চট্টগ্রাম আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি: কাদের মির্জা

আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি: কাদের মির্জা

0
74

নজর২৪, নোয়াখালী: ‘দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছেন’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

 

তিনি বলেন, আমি একটা আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে বড়লোকদের-ধনীদের যে অপরাজনীতি আজকে চলছে। তার বিরুদ্ধে এ দেশের গরীব মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এটাই হচ্ছে আমার লড়াই। গরীবের পক্ষে লড়াই, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ লড়াই আমি চালিয়ে যাবো।

 

মঙ্গলবার (১১ মে) সকাল পৌনে ১১টার দিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো.আইয়ুব আলীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বকৃক্তাকালে তিনি এসব কথা বলেন।

 

কাদের মির্জা বলেন, আমি অস্ত্রের রাজনীতি দেখতে চাইনা। অস্ত্রের রাজনীতি আমরা করিনা। যারা অস্ত্রবাজী করে তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন।

 

তিনি বলেন, কোম্পানীগঞ্জে গত সাড়ে বার বছর আমি শান্তি রেখেছি। আজকে একটা বিশেষ মহল এই এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাস্তানি, চুরি, ডাকাতি এগুলো আবার নতুন করে চালু করার পায়তারা করছে। এদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here