কোয়ারেন্টাইনে না গিয়ে সরাসরি কুড়িগ্রাম চলে গেল ভারতফেরত ৫ ব্যক্তি!

নজর২৪ ডেস্ক- ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ বাড়িতে ফেরত দুই পরিবারের পাঁচ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পাঠিয়েছে পুলিশ।

 

রবিবার (০৯ মে) সন্ধা সাড়ে ৬টায় স্বাস্থ্য বিভাগ ও পুলিশের যৌথ দল ওই দুই পরিবারের পাঁচ সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠায়।

 

এর আগে গতকাল (শনিবার) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই পাঁচ বাংলাদেশি।

 

এরা হলেন- উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের আব্দুল করিমের ছেলে মমিনুল ইসলাম, একই ইউনিয়নের গজেরকুটি গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম, একই উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারি গ্রামের আবু তালেব সরকার, তার স্ত্রী মাসুদা বেগম এবং মেয়ে তানবিন আক্তার।

 

এদের মধ্যে মমিনুল ইসলাম কিডনি রোগের চিকিৎসার জন্য ভারতে যান। তার সফর সঙ্গী হিসেবে যান বন্ধু বুলবুল ইসলাম। আর আবু তালেব-মাসুদা বেগম দম্পতি তাদের মেয়ে তানবিনের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

ফুলবাড়ী পুলিশ জানান, ভারতে চিকিৎসা শেষে ওই পাঁচ বাংলাদেশি শনিবার সকালে লালমনিরহাট জেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের সকলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ ও স্থানীয় প্রশাসন।

 

কিন্তু তারা হাসপাতালে না গিয়ে সরাসরি ফুলবাড়ী উপজেলায় নিজ বাড়িতে চলে আসেন। পরবর্তীতে রবিবার দুপুরে লালমনিরহাট পুলিশ বিষয়টি জানতে পেরে ফুলবাড়ী থানা পুলিশের স্মরণাপন্ন হলে ফুলবাড়ী থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ওই দুই পরিবারের পাঁচ সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো ব্যবস্থা করা হয়।

 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ভারত ফেরত পাঁচ পার্সপোর্টধারী বাংলাদেশিকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। লালমনিরহাট পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *