Home প্রধান খবর ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন

0
155
border

নজর২৪, ঢাকা- গত ২৬ এপ্রিল থেকে বন্ধ রাখা ভারত সীমান্ত আরও ১৪ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

শনিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল বৈঠকে ভারতের করোনাভাইরাস (কোভিড–১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

 

করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কমিটি সুপারিশে গত ২৫ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে পরদিন থেকে দুই সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করে দেয় সরকার। তবে পণ্যবাহী যানবাহন চালু থাকে।

 

বৈঠক সূত্র জানায়, প্রথম দফার মতো এবারও বাংলাদেশের যে নাগরিকরা চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম রয়েছে, শুধু তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি বন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।

 

ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে। তবে সীমান্ত এলাকায় কোয়ারেন্টাইনের জায়গা সীমিত হয়ে পড়ায় ঈদের ছুটির আগে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন অনাপত্তিপত্র দেয়ার বিষয়ে কিছুটা কড়াকড়ি মেনে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here