বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

নজর২৪, ঢাকা- মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে দেশটি। এছাড়াও বাংলাদেশ-ভারত একসঙ্গে এই মহামারি জয় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে তারা।

 

ঢাকার ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার( ২৯ এপ্রিল) এক টুইট বার্তায় বাংলাদেশকে এই ধন্যবাদ জানায়।

 

টুইটে তারা বলেছে, ‘ভারতের সঙ্গে বাংলাদেশ সংহতি প্রকাশ করায় এবং করোনার এই বিপর্যয়ে ভারতের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর বার্তা দেওয়ায় ঢাকাকে ধন্যবাদ।’

 

টুইটে আরও বলা হয়েছে, ‘আমরা আত্মবিশ্বাসী, ভারত-বাংলাদেশ একসঙ্গে কোভিড-১৯ মহামারি জয় করবে।’

 

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত‌কে ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় জরুরি ওষুধ এবং চি‌কিৎসা সামগ্রী দি‌তে চায় বাংলা‌দেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক‌রোনায় প্রাণ হারা‌নো ভারতীয়‌দের জন্য গভীর দুঃখ ও সম‌বেদনা জানা‌চ্ছে বাংলাদেশ। নিকট প্রতি‌বে‌শী হি‌সে‌বে বাংলা‌দেশ ভার‌তের এই ক‌ঠিন সম‌য়ে পা‌শে থে‌কে সহ‌যো‌গিতা কর‌তে চায়। ভার‌তের এই ক‌ঠিন সম‌য়ে বাংলা‌দেশ ভারতীয়‌দের জন্য প্রার্থনা কর‌ছে।

 

করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণে কঠিন পরিস্থিতি পার করছে ভারত। গেল তিনদিন দেশটিতে প্রতিদিনই ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *