Home প্রধান খবর লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, গণপরিবহন বন্ধই থাকবে

লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, গণপরিবহন বন্ধই থাকবে

0
120

নজর২৪, ঢাকা- করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আগামী ৫ এপ্রিল পর্যন্ত বাড়ল। লকডাউনের মেয়াদ বাড়িয়ে বুধবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।

 

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর মধ্যে অবশ্য দোকানপাট ও শপিং মল নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে।

 

লকডাউন আরও এক দফা বাড়ছে বলে সোমবারই জানিয়ে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘আমরা এটা আরও এক সপ্তাহের জন্য কন্টিনিউ করতে যাচ্ছি। এটা হলো আমাদের ডিসিশান। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে, আরও এক সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। অফিস-আদালত বন্ধ থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে।’

 

আর এক সপ্তাহ বাড়ানোর কারণ ব্যাখ্যায় প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের অবস্থাটা এত খারাপ করেছে যে, এটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি। এটা যদি বাংলাদেশের চলে আসে…ইতোমধ্যে যশোরে দুজন পাওয়া গেছে। এ কারণে এটা আমাদের সাবধানতা, আমাদের ডিসিশান।’

 

শপিং মল ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হবে জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here