দরজার তালা ভেঙে অর্থমন্ত্রীর মেয়ের জামাইয়ের মরদেহ উদ্ধার

প্রবাসের কথা ডেস্ক- অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের মেয়ের জামাই মো. দিলশাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

লন্ডনের নিজ বাসা থেকে দরজার তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। অর্থমন্ত্রী বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬।

 

রোববার রবিবার বাসার তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথ‌মিকভা‌বে পুলিশের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যুর সময় কাশফি কামাল সন্তানদের নিয়ে দেশে ছিলেন। লন্ডনের নিয়মকানুন মেনে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

 

ধারণা করা হচ্ছে, শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। রবিবার পুলিশ এসে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।

 

দিলশাদ ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই।

 

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, ‘মৃত্যুর ঘটনা সত্যি। আমরা মর্মাহত।’

 

প‌রিবা‌রের সদস‌্যরা সবাই বাংলা‌দে‌শে অবস্থান করায় বিষয়টি লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশন তদার‌কি কর‌ছে ব‌লে জানা গে‌ছে।

 

এ ব‌্যাপা‌রে জান‌তে রবিবার বিকালে হাইক‌মিশনের ‌প্রেস মি‌নিস্টার আ‌শিকুন্নবী চৌধুরীর সঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তিনি বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। ঢাকা থে‌কে পাওয়া নি‌র্দেশনা অনুসা‌রে বিষয়‌টি দেখভাল কর‌ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *