সম্প্রতি নানা বিষয় নিয়ে দেশের অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত হেফাজতে ইসলাম এক প্রকার কোণঠাসা হয়ে গেছে
তবে এখন এসব বিষয় মোকাবিলায় তারা বেশ তৎপর হয়ে ওঠেছে।
সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব মোকাবিলায় দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন, জেলায় জেলায় আইনি সহায়তা সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এক্ষেত্রে তিন জনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
