আগের সব রেকর্ড ভেঙ্গে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৮৩ জনের

নজর২৪, ঢাকা- দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। করোনাকালে বাংলাদেশে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮২২ জনে।

 

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন।

 

সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *