রোজা উপলক্ষে ৬৫০টি পণ্যের দাম কমিয়েছে কাতার

নজর২৪ ডেস্ক- রমজান মাস উপলক্ষে আমাদের দেশে বিভিন্ন ভোগ্যপণ্য সামগ্রীর দাম হু হু করে বাড়লেও কাতারে এর চিত্র ঠিক উল্টো।

 

দেশটিতে রমজান মাসকে সর্বোচ্চ মর্যাদার সঙ্গে পালন করা হয় এবং ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের নাগালে রাখতে এ মাসে ৬৫০ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়েছে দেশটির সরকার।

 

সোমবার দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

 

মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়, ২০২১ সালের রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য ৬৫০টি পণ্যের দাম কমানো হয়েছে। সেসব পণ্যের তালিকা টুইটে দেওয়া হয়।

 

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এটি ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং চলবে শেষ রোজা পর্যন্ত। এর মধ্যে উল্লেখযোগ্য পন্যগুলো হচ্ছে, পাস্তা, চিনি, ফুল, মুরগি, মিল্ক ওয়েল, মধু, মাখন ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য।

 

এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *