Home প্রধান খবর শীতলক্ষ্যায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩৫

শীতলক্ষ্যায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩৫

0
132

নজর২৪, ঢাকা- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করার পর আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এর আগে সোমবার ডুবে যাওয়া লঞ্চটিকে নদীগর্ভ থেকে উঠিয়ে আনতে সক্ষম হয় উদ্ধারকারী দল। এরপর উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর আজ পর্যন্ত আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো।

 

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এমভি রাবিতা আল হাসান নামে লঞ্চটি নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে ৫টা ৫৬ মিনিটে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

 

ঘটনার সময় নদীর তীর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, এসকে-৩ নামে একটি কার্গো জাহাজ বেপরোয়া গতিতে লঞ্চের পেছন দিকে সজোরো ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ঘটনার পর লঞ্চে থাকা বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

 

ওই সময় নদীর ঘাট থেকে বেশ কিছু নৌকা ও ট্রলার গিয়ে ২৫-৩০ জনকে উদ্ধার করে। দুর্ঘটনার পরপর ঘূর্ণিঝড় শুরু হওয়ায় তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

 

এদিকে সোমবার পর্যন্ত ২৯ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here