নজর২৪, ঢাকা- আজও করোনায় সংক্রমিত রোগী শনাক্ত ৭ হাজারের ওপর। দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৭ হাজার ৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এতে করোনায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে।
সোমবার (৫ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ৩১ হাজার ৯৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৩৯টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৯৩২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।
এর আগে গতকাল রোববার (০৪ এপ্রিল) দেশে একদিনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে সাত হাজার ৮৭ জনের দেহে। এ সময়ে ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৩ জনের।





