Home অন্যান্য স্ত্রীসহ মামুনুল হক লাঞ্ছিত : সোনারগাঁও থানার ওসিকে বদলি

স্ত্রীসহ মামুনুল হক লাঞ্ছিত : সোনারগাঁও থানার ওসিকে বদলি

0
85

নজর২৪, নারায়ণগঞ্জ- বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের এক রিসোর্টে নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার এক দিন পর সংশ্লিষ্ট থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।

 

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান রোববার দিবাগত রাত ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, এটাকে ‘জনস্বার্থে বদলি’ বলছেন তিনি।

 

এর আগে, গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁ থানার ওসির দায়িত্ব পান রফিকুল ইসলাম।

 

উল্লেখ্য, শনিবার (৩ এপ্রিল) হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে যান। পরে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় রোববার (৪ এপ্রিল) যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।

 

হেফাজত ইসলাম ঢাকা মহানগরের ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ বাদী হয়ে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

 

এ সময় হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে তারা ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদের মুঠোফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন।

 

তারা গণমাধ্যমকর্মীদের নামে স্লোগান দিতে দিতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এ ঘটনার পর রাতে ওসিকে বদলি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here