Home প্রধান খবর সাইনবোর্ডে বিজিবির সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ, শতাধিক গাড়ি ভাঙচুর

সাইনবোর্ডে বিজিবির সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ, শতাধিক গাড়ি ভাঙচুর

0
99

নজর২৪ ডেস্ক- হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রামের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ সকাল থেকে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে তারা।

 

বেলা ১১টার দিকে পুলিশ বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এসময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

 

সংঘর্ষের এক পর্যায়ে শতাধিক গাড়ি ভাঙচুর করে হেফাজত কর্মীরা। এ ঘটনায় একজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষে সংঘর্ষ চলছিল।

 

এর আগে সকাল ১০টায় প্রথমে সাইনবোর্ড মহাসড়ক থেকে পুলিশ হরতাল সমর্থকদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। হরতাল সমর্থকরা নিরাপত্তা বাহিনীর ওপর ইট ছুড়লে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। তবে তারা মহাসড়ক থেকে সরবেন না বলে ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here