নজর২৪ ডেস্ক- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা এবং সংঘ’র্ষে কয়েকজন নেতাকর্মী নিহতের প্রতিবাদে আজ সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে।
সকাল ৮টায় রাজধানীর সাইনবোর্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে হরতাল সমর্থকরা। রাস্তায় পথচারীদের আনাগোনা দেখা গেলেও যানবাহন চলছে না।
এদিকে রাজধানীর বসিলায় মিছিল বের সড়ক অবরোধ করেছে মাদ্রাসার ছাত্ররা। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এসময় পুলিশ তাদের বাধা দেয়।
অন্যদিকে রাজধানীর হাউজ বিল্ডিং এলাকার একটি গোলি থেকে ১০/১২ জানের একটি মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররমের সামনে দিয়ে দৈনিক বাংলার দিকে চলে যায়।
রাস্তায় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও মিছিলে কোনো বাধা দেননি।
