Home খেলাধুলা মোদির সঙ্গে দেখা করে সাকিব বললেন তিনি ‘সম্মানিত’

মোদির সঙ্গে দেখা করে সাকিব বললেন তিনি ‘সম্মানিত’

0
178

স্পোর্টস আপডেট ডেস্ক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

ঢাকায় পৌঁছানোর পর বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশের একাধিক কৃতীর সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি।

 

এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। এছাড়া বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া ও চলচ্চিত্র পরিচালক রেদোয়ান রনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে নিজের অনুভূতির কথা জানান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান।

 

তিনি বলেন, ‘আমি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি। বাংলাদেশে তার এই সফরে লাভবান হবে বাংলাদেশ, ভারত দুই দেশই। তিনি ভারতকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেটি দুর্দান্ত। আমি মনে করি তার নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে। আমি আশা করি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে আরও উন্নত হবে।’

 

ভারতের প্রধানমন্ত্রী আজ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসে পৌঁছেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফরে আসেন। তিনি আগামীকাল শনিবার দেশে ফিরে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here