Home প্রধান খবর রাজধানীতে মোদি বিরোধী বিক্ষোভ

রাজধানীতে মোদি বিরোধী বিক্ষোভ

0
61

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধীতা করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ।

 

আজ শুক্রবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় প্রেস ক্লাবের সামনের রাস্তার পাশে অবস্থান নেয় পুলিশ।

 

সমাবেশে ছাত্র সংগঠনগুলোর নেতারা বলেন, সরকার দেশের জনগণের কথা না শুনে ভারতের প্রধানমন্ত্রীকে দেশে এনেছে। যার মাধ্যমে দেশের জনগণ থেকে অনেক দূরে সরে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী।

 

পরে বিক্ষোভ সমাবেশ শেষে প্রেস ক্লাবের সমানে থেকে মিছিল বের করে সংগঠনগুলো। মিছিলটি পল্টন মোড়ের কাছাকাছি গেলে পুলিশের অনুরোধে সেখানেই শেষ করে মিছিলটি।

 

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে বহনকারী বিমানটি সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল হাতে স্বাগত জানান। তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

 

সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। দুপুর ১২টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here