Home প্রধান খবর ঢামেকে পুলিশকে মারধর করে আটককৃতকে ছিনিয়ে নিলো বিক্ষোভকারীরা

ঢামেকে পুলিশকে মারধর করে আটককৃতকে ছিনিয়ে নিলো বিক্ষোভকারীরা

0
70

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বের করা মিছিলে সংঘর্ষের ঘটনার পর আটক একজনকে হাসপাতালে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিক্ষোভকারীরা। এসময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আন্দোলনকারীর আবুল কালাম (৩৫) নামে ওই সহকর্মীকে ছিনিয়ে নিয়ে যায়। এই সময় মারধরের শিকার হন পুলিশ সদস্য রায়হান। তিনি পল্টন থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন, তাকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশ জানায়, মোদীর আগমণের প্রতিবাদে দুপুরে ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের মিছিলের সময় মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আবুল কালাম অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতাল নেওয়া হয়। পল্টন থানার এসআই রায়হান তাকে চিকাৎসা দিতে নিয়ে যান।

 

আবুল কালামকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের সামনে নেওয়ার পর সেখানে থাকা তার সহকর্মীরা পুলিশ কর্মকর্তা এসআই রায়হানকে মারধর করে কালামকে ছিনিয়ে নিয়ে যান। পরে এসআই রায়হানকে ঢামেক পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা করায়।

 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এখন পর্যন্ত ছিনিয়ে নিয়ে যাওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি। তাকে খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here