শুভেচ্ছা জানিয়ে ইমরান খানকে চিঠি দিলেন শেখ হাসিনা

নজর২৪, ঢাকা- পাকিস্তান দিবস উপলক্ষে দেশটির জনগণ ও প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

 

মঙ্গলবার( ২৩ মার্চ) ইমরান খানকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, ইসলামাবাদসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।

 

চিঠিতে শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষে এবং আমার পক্ষ থেকে, আপনাকে এবং আপনার মাধ্যমে, পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

 

চিঠিতে বলা হয়েছে, দুই দেশের জনগণ তখনই উপকৃত হবে যখন উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের যাত্রা সমুন্নত রাখবেন।

 

সবশেষ শেখ হাসিনা লেখেন, আমি আপনার সুস্বাস্থ্য এবং সুখ সেইসঙ্গে পাকিস্তানের জনগণের অবিচ্ছিন্ন অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *