Home প্রধান খবর আল-জাজিরার এডিটর জেনারেল ও সামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আল-জাজিরার এডিটর জেনারেল ও সামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

0
71

নজর২৪, ঢাকা- ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচারের ঘটনায় কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার এডিটর জেনারেল মোস্তেফা সরওয়া ও প্রতিবেদনের প্রধান চরিত্র জুলকারনাঈন সামীসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলার আবেদন করেছেন এক আইনজীবী।

 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আাশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এ মামলা আবেদন জমা দেন।

 

মামলার অপর দুই আসামিরা হলেন- নেত্র নিউজের প্রধান সম্পাদক- তাসনিম খলিল, ব্রিটিশ সাংবাদিক- ডেভিগ বার্গম্যান।

 

অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে সম্মানহানির বক্তব্য দিয়ে যড়যন্ত্র করেছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে যা রাষ্ট্রদ্রোহের শামিল।

 

অ্যাডভোকেট মশিউর মালেক আরও বলেন, ‘দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ,১৪৯,৩৪ ধারায় মামলার আবেদন দিয়েছি।’ কিছুক্ষণ পরই এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here