Home প্রধান খবর পুলিশের অনুরোধে হেফাজতের বিক্ষোভ মিছিল স্থগিত, নতুন কর্মসূচী ঘোষণা

পুলিশের অনুরোধে হেফাজতের বিক্ষোভ মিছিল স্থগিত, নতুন কর্মসূচী ঘোষণা

0
94

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- পুলিশের অনুরোধে পূর্বঘোষিত রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

জানা গেছে, রাজধানীর লালবাগে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব এবং মহানগর কমিটির সহসভাপতি মাওলানা জসিম উদ্দিনের (৫৫) উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

বুধবার (১০ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর ঢাকা মহানগর হেফাজত ইসলামের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করার কথা ছিল। কিন্তু কর্মদিবসে সড়ক বন্ধ করে বিক্ষোভ না করার জন্য পুলিশের পক্ষ থেকে হেফাজত নেতাকর্মীদের অনুরোধ করা হয়।

 

পরে পুলিশের অনুরোধ সায় দিয়ে বিক্ষোভ মিছিল স্থগিত করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচী শেষ করেন উপস্থিত নেতাকর্মীরা।

 

এসময় আগামীকাল জুমার নামাজের পর লালবাগ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here