Home দেশের খবর রাজশাহী ৬১ ভোটে নৌকার প্রার্থীর ভরাডুবি, স্বতন্ত্র প্রার্থী জয়ী

৬১ ভোটে নৌকার প্রার্থীর ভরাডুবি, স্বতন্ত্র প্রার্থী জয়ী

0
98

নজর২৪, রাজশাহী: রাজশাহীর তানোরে ৬১ ভোটের ব্যবধানে নৌকা প্রার্থীকে হারিয়ে মুন্ডুমালা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান। তিনি জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আমির হোসেন আমিন পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট।

 

তানোর উপজেলা নির্বাহী ও রির্টানিং অফিসার সুশান্ত কুমার মাহাতো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্যান্য প্রার্থীর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ফিরোজ কবীর পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।

 

নির্বাচন অফিস সূত্রে জানা যায, তানোর মুন্ডুমালা পৌরসভায় ৩জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমিন নৌকা প্রতীকে, বিএনপির মনোনীত প্রার্থী ফিরোজ কবীর ধানের শীষ প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইদুর রহমান জগ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন। মুন্ডুমালা পৌরসভায় ১০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। ১০টি কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে ৫৩টি বুথে ভোটাররা ভোট দেন। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৪৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯৫১ জন।

 

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মু-ুমালা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আওয়ামীলীগ থেকে তাকে দলীয় মনোনয়ন না দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here