এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

নজর২৪, ঢাকা- ২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হয়।

 

গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাৎক্ষণিকভাবে পাসের হার ও পূর্ণাঙ্গ ফলাফল জানা যায়নি। এই অনুষ্ঠান থেকেই শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানাবেন।

 

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া যায়নি। এ অবস্থায় সব শিক্ষার্থীকে এই পরীক্ষায় উত্তীর্ণ করা হচ্ছে। তবে এসএসসি ও জেএসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd/) গিয়ে ফলাফল দেখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *