Home খেলাধুলা আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাবে ওজিল

আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাবে ওজিল

0
97

স্পোর্টস আপডেট ডেস্ক- গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচে যোগ দিয়েছেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। এক বিবৃতিতে রোববার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

 

আর্সেনালে মৌসুমের শুরু থেকেই দলের বাইরে ছিলেন ওজিল। গত সপ্তাহে ফেনেরবাচ ঘোষণা দেয়, তারা ওজিলকে দলে টানার চেষ্টা করছে।

 

বিশ্বকাপজয়ী ৩২ বছর বয়সী এই ফুটবলার গত মার্চের পর থেকে লন্ডনের দলটির হয়ে কোনো ম্যাচ খেলেননি। দলটিতে তিনি ছিলেন সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলারদের একজন।

 

রোববার (২৪ জানুয়ারি) ইস্তাম্বুলে তুর্কি ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন জার্মান মিডফিল্ডার। ক্লাবটিতে তার বার্ষিক বেতন ১৩ মিলিয়ন ইউরো। যদিও আর্সেনালে তিনি বার্ষিক ২০ মিলিয়ন ইউরো বেতন পেতেন।

 

২০১৩ সালে ক্লাবের রেকর্ড ৪২ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছিলেন মেসুত ওজিল। প্রথম মৌসুমেই আর্সেনালের দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচান তুর্কি বংশোদ্ভূত জার্মান এ ফুটবলার। হয়ে ওঠেন কোচ আর্সেন ওয়েঙ্গারের প্রিয়ভাজন। কিন্তু ওয়েঙ্গার যুগের অবসান হওয়ার পর বিপত্তিতে পড়েন। একদিকে যেমন ফর্মক্ষরা, অন্যদিকে কোচ উনাই এমেরি এবং পরে আর্টেটারও মন জয় করতে পারেননি। আর্টেটাতো দীর্ঘদিন ধরেই দলের বাইরে রেখেছিলেন ওজিলকে।

 

আর্সেনালের জার্সিতে ৮ বছরে ৩টি এফএ কাপের শিরোপা জেতার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৪ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন ওজিল। তবে গেল মার্চের পর আর্সেনালের জার্সিতে আর মাঠে নামতে পারেননি। অবহেলাটা এতটাই তীব্র হয়ে পড়েছিল যে ক্লাবই ছাড়তে হয় তাকে। ফিরে আসেন দীর্ঘদিনের প্রিয় ক্লাব ফেনেরবাখে। তুরস্কে পৌঁছেই উচ্ছ্বসিত ওজিল। ক্লাবের সম্মান রক্ষায় কাজ করতে চান।

 

দীর্ঘদিন আর্সেনালের হয়ে মাঠে নামার সুযোগ না পেলেও, ফর্মে আছেন বলেও জানান এই তারকা। ক্লাবকে সাফল্যের ধারায় ফেরাতে বদ্ধ পরিকর এই মিডফিল্ডার। দুঃসময়ে তার পাশে থেকে তাকে খেলার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্তা ও সমর্থকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here