আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া কামনা

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও খেলাফতে আন্দোলন বাংলাদেশের আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী অসুস্থ। হার্ডের সমস্যা দেখা দিয়েছে তার।

 

গত বুধবার রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জানা গেছে, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

বিষয়টি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী নিশ্চিত করেছেন।

 

এদিকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী হাসপাতালে দেখতে যান আল্লামা আতাউল্লাহস হাফেজ্জীকে। এ সময় দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন আল্লামা নূরুল ইসলাম জিহাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *