Home আন্তর্জাতিক চীনের উপরই ভরসা রাখল তুরস্ক, সর্বপ্রথম টিকা নিলেন এরদোগান

চীনের উপরই ভরসা রাখল তুরস্ক, সর্বপ্রথম টিকা নিলেন এরদোগান

0
134

আন্তর্জাতিক ডেস্ক- করোনার তাণ্ডব রুখতে বিশ্বের বিভিন্ন দেশ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজার ও মডার্না এবং অক্সেফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকা নিচ্ছে, তখন চীনের উপরই ভরসা রাখল তুরস্ক।

 

ইতিমধ্যে নেয়া সেই টিকা প্রয়োগও শুরু করেছে তারা। যা সর্বপ্রথম নিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানী আঙ্কারার একটি হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।

 

এ সময় তিনি বলেন, আমি টিকা নেওয়ার পর ভালো অনুভব করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি এ কথা বলেন।

 

সাংবাদিকদের এরদোগান বলেন, আমি বিশ্বাস করি সব রাজনৈতিক নেতা, সংসদ সদস্যদের উৎসাহ দেওয়ার জন্য করোনা টিকার আবেদন করা উচিত। এটাই হবে সঠিক সিদ্ধান্ত।

 

এ সময় তিনি দেশজুড়ে ২ লাখ ৫০ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকাকরণের আওতায় আনার কথা বলেন। তাদেরকে সম্মুখযোদ্ধা বলেও সম্বোধন করেন।

 

প্রথম পর্যায়ে চীনা সিনোভ্যাক বায়োটেকের ৩০ লাখ ডোজ করোনা টিকার চালান ৩০ ডিসেম্বর তুরস্কে পৌঁছায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here