Home বিজ্ঞান ও প্রযুক্তি ভাবছি এখন থেকে ফুল, পাখি আর লতাপাতা নিয়ে স্ট্যাটাস দিব: আজহারী

ভাবছি এখন থেকে ফুল, পাখি আর লতাপাতা নিয়ে স্ট্যাটাস দিব: আজহারী

0
107

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারীর একটি স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে ফেসবুক। এছাড়া ২৪ ঘন্টার জন্য তাঁর পেইজ এক্টিভিটিও টেমপোরারিলি ব্লক করে রাখা হয়েছিল।

 

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন।

 

মিজানুর রহমান আজহারী তার ফেসবুকে লিখেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে, “আপনার সর্বশেষ পোষ্টটি আপনার পেইজে এখন আর দেখা যাচ্ছে না কেন”? “পোষ্টটি কি আপনি ডিলিট করে দিয়েছেন”?

 

আসলে, ফেইসবুক অথোরিটি নিজেই দ্বিতীয় বারের মতো, আমার গত পরশু রাতে দেয়া পোস্টটি ডিলিট করে দিয়েছে। পোষ্টটির লেখাগুলো নাকি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেইনস্টে যায়।

 

পাশাপাশি, এবার ফেইসবুক— ২৪ ঘন্টার জন্য আমার পেইজ এক্টিভিটিও টেমপোরারিলি ব্লক করে দিয়েছিল। কিছুক্ষণ আগে সেটা এক্সপায়ার করেছে। কবে না জানি আবার পেইজটাই ডিলিট করে দেয়!

 

ভাবছি, এখন থেকে ফুল, পাখি আর লতাপাতা নিয়ে স্ট্যাটাস দিব। তাহলে আর তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেইনস্টে যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here