Home ধর্ম ও জীবন আমিরাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৩ হাজারেরও বেশি মানুষ

আমিরাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৩ হাজারেরও বেশি মানুষ

0
131

ধর্ম ও জীবন ডেস্ক- মহামারি করোনা পরিস্থিতিতে ঘরবন্দী মানুষের মধ্যে বেড়েছে ধর্ম নিয়ে জানাশোনা। যার মধ্যে ইসলামের প্রতি আগ্রহী হতে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে বাস করা অমুসলিমদের মধ্যে।

 

দেশটিতে গত এক বছরে ৩ হাজারের বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দুবাই ভিত্তিক ইংরেজি সংবাদ পত্রিকা খালিজ টাইমস এ খবর দিয়েছে।

 

দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল এক ঘোষণা জানায়, এ বছর ৩ হাজার ১৮৪ জন ইসলাম গ্রহণ করেছেন।

 

করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এসব মানুষ ধর্মান্তরিত হয় বলে সংস্থাটি আরও জানায়।

 

ইসলামিক কালচারাল সেন্টারটির ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here