Home আন্তর্জাতিক ইসরাইলকে সারাবিশ্ব স্বীকৃতি দিলেও পাকিস্তান দেবে নাঃ ইমরান খান

ইসরাইলকে সারাবিশ্ব স্বীকৃতি দিলেও পাকিস্তান দেবে নাঃ ইমরান খান

0
122

আন্তর্জাতিক ডেস্ক- ইসরাইলকে সারা বিশ্ব স্বীকৃতি দিলেও পাকিস্তান কখনও স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

ফিলিস্তিনি জনগণের ইচ্ছার সঙ্গে সাংঘর্ষিক কোন সিদ্ধান্ত নেয়া হবে না জানিয়ে ইমরান খান বলেন, পাকিস্তান সরকার কখনো ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের বিষয়ে মৌলিক নীতির সঙ্গে আপোস করবে না।

 

তিনি বলেন, যখন ফিলিস্তিনি পক্ষগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নিচ্ছে না তখন আমরা কিভাবে সম্পর্ক স্বাভাবিক করি?

 

এদিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে কাতারও। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ রাশিদ আল-খাতের জানিয়েছেন, বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাতের পদাঙ্ক অনুসরণ করবে না দোহা।

 

রাশিদ আল-খাতের বলেন, “আমরা মনে করি না যে, ফিলিস্তিন এবং ইসরাইলের সঙ্গে দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করা এবং এটি কোনো জবাবও হতে পারে না।” আমেরিকার ব্লুমবার্গ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here