Home অন্যান্য ঘাটাইলে ছিন্নমুল মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে মানবাধিকার কর্মীরা

ঘাটাইলে ছিন্নমুল মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে মানবাধিকার কর্মীরা

0
92

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: হটাৎ হিমেল হাওয়ায় শীতে কাতর হয়ে পড়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার জনপদ। শীতার্ত ও ছিন্নমুল মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার মানবাধিকারকর্মীরা।

 

গত শুক্রবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে পৌর সদরের বিভিন্ন এলাকায় শীতে অসহায় হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীত নিবারনের জন্য বিতরন করেন এবং গায়ে জড়িয়ে দেন কম্বল।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সভাপতি শামছুল হুদা চৌধুরী, সহ সভাপতি মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম সাহেদ আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আনোয়র হোসেন, মো. সুমন আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস রওশন আরা রুবী, অর্থ সম্পাদক মো. মিন্টু মিঞা, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম আয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরণ সহ পৌর শাখার সদস্যরা।

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, করোনা কালীন সময় শুরু থেকে মানবাধিকার কমিশন পৌর শাখা উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রম, অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা ধরেন কর্মসূচী করে যাচিছ। আর এই শীতে অসহায়, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ও ভূমিহীন মানুষদের মাঝে প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ করা হলো।

 

তিনি আরোও বলেন, আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে বিতরণ করা হবে এবং চলমান থাকবে বলে আশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here