শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে সাড়ে ৩ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

নজর২৪ ডেস্ক: শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সাড়ে ৩ ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল।

 

ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ ফেরী চলাচল বন্ধ রাখেন। কুয়াশা কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফেরী চলাচল স্বাভাবিক হয়।

 

বর্তমানে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় দুই শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ছোট গাড়ির সংখ্যাই বেশি।

 

মাওয়া বিআইডব্লিউটিসির মহা ব্যবস্থাপক মোঃ শফিক আহম্মেদ জানান, কুয়াশার কারণে ভোর ৬টা থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে ১৭ টি ফেরী দিয়ে পারাপার হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন দুপুর নাগাদ চাপ থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *