Home প্রধান খবর আল্লামা নূর হোসাইন কাসেমীর অবস্থার উন্নতি

আল্লামা নূর হোসাইন কাসেমীর অবস্থার উন্নতি

0
131

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা পূর্বের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী শনিবার রাত ৮টা৩০ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা গত দুইদিন যেমন ছিলেন বর্তমানে তেমন আছেন। ডক্তাররা জানিয়েছেন পূর্বের চেয়ে বর্তমানে কিছুটা উন্নতির দিকে আছে আল্লামা নূর হোসাইন কাসেমী।

 

ফজলুল করীম কাসেমী বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবের চিকিৎসারত ডাক্তরার বলেছেন, তিনি বর্তমানে চোখ খুলে একটু একটু তাকাচ্ছেন এবং হাত পা নড়াচড়া করছেন।

 

ফজলুল করীম বলেন, সারাদেশের ছাত্র, শিক্ষক, এবং সাধারণ মানুষের দোয়ায় আল্লামা নূর হোসাইন কাসেমী আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের দিকে আমরা তাকিয়ে আছি। সুস্থ করার মালিক আল্লাহ।

 

এর আগে ১ ডিসেম্বর অ্যাজমা ও শ্বাসকষ্টের কারণে কাসেমীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করালে নেগেটিভ আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here