নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মহান বিজয় দিবস ২০২০ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (৮ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে, মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতিমূলক সভা উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.আলিম আল রাজি, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা, জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।
আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার এস এম শহিদুল ইসলাম, গোপালপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মোঃ মুজিবুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী সমাজ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
