ওমানে কর্মরত অবস্থায় মারা গেলেন বাংলাদেশি ৩ রেমিট্যান্স যোদ্ধা

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দুই সহোদর ভাইসহ তিন রেমিট্যান্স যোদ্ধা কর্মরত অবস্থায় ওমানে মৃত্যুবরণ করেছেন।

 

স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে দেশটির আলওয়াফি নামক এলাকায় কূপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন- উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের সাতাইশ দ্রোন গ্রামের দরবেশের বাজারের পশ্চিম পাশে জরুর বাপের বাড়ির মোস্তফা ও তার ভাই নাসির এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন আনছার মিয়ার হাটের পূর্বপাশের আলমগীর।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ‘দেশটির আলওয়াফাতে একটি কোম্পানিতে ইলেকট্রিকের কাজ করতেন তারা।’ রেমিট্যান্স যোদ্ধাদের মৃত্যুতে সুবর্ণচরের সাতাশদ্রোন ও পূর্ববাটা গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *