Home আন্তর্জাতিক আরব সাগরে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

আরব সাগরে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

0
63

আন্তর্জাতিক ডেস্ক- প্রশিক্ষণ চলাকালে আরব সাগরের উপর ভেঙে পড়েছে ভারতীয় নৌসেনার বিমান মিগ ২৯-কে। দুর্ঘটনায় নিহত হয়েছেন এক চালক, খোঁজ মেলেনি তার সঙ্গীর।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আরব সাগরের উপরে ভেঙে পড়ে ওই যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এর এক চালকের।

 

এবারে ভেঙে পড়া যুদ্ধবিমানে বা আরবসাগরের ওই অঞ্চলে নিহত চালকের সঙ্গী পাইলটের খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

 

শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বাহিনীটির পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়।

 

এই নিয়ে গত এক বছরে তিন বার ভারতের মিগ ২৯-কে’র দুর্ঘটনা ঘটল। গত বছরের নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালে টেক অফের কিছু পরেই মিগ ২৯-কে ভেঙে পড়েছিল। এরপর গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনও ক্ষতি হয়নি।

 

ভারতীয় নৌসেনার এক মুখপাত্রের কথায়, ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় একটি মিগ ২৯-কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here