Home প্রধান খবর ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান, মঙ্গলবার সন্ধ্যায় শপথ

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান, মঙ্গলবার সন্ধ্যায় শপথ

0
67

নজর২৪, ঢাকা- ধর্ম মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জামালপুর-২ আসনের সাংসদ মো. ফরিদুল হক খান। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি।

 

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ এ তথ্য জানান। অতিরিক্ত সচিব বলেন, ‘সন্ধ্যা ৭টায় তার শপথ অনুষ্ঠিত হবে।’

 

অপরদিকে বঙ্গভবন সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে একজনের শপথগ্রহণের প্রস্তুতি চলছে।

 

এ বিষয়ে জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম বলেন, ‘আমার এই উপজেলা থেকে নির্বাচিত এই আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান স্যার মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শপথ নিচ্ছেন। আমরা বিকাল ৫টা নাগাদ এই সুসংবাদটি জেনেছি। সংবাদটি পাওয়ার পর স্যারকে অভিনন্দনও জানিয়েছি।’

 

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রিশূন্য রয়েছে।

 

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

গত বছর ১৩ জুলাই সর্বশেষ মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। ওই দিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আর প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হন। তারপর মন্ত্রিসভায় আর নতুন কেউ যুক্ত হননি। কোনো রদবদলও হয়নি।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে।

 

ওই দিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী নিয়ে ৪৭ সদস্যের মন্ত্রিসভার যাত্রা শুরু হয়। বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here