অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে পড়ে গেলেন নিরব!

‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি’ গানটির তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস এবং অভিনেতা নিরব। কিন্তু বিপত্তি ঘটে নাচের শেষ অংশে গিয়ে যখন অপু বিশ্বাসকে কোলে তোলার চেষ্টা করেন নিরব।

অপুকে কোলে তুলতে গিয়ে মঞ্চের ওপর ধপাস করে উল্টে পড়ে যান নিরব। এ সময় অপু বিশ্বাসও পড়ে যান।

শনিবার ( ১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে একটি জমকালো অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আকস্মিক কেউ আঘাত পাননি। তবে নিরব-অপুসহ সেখানে উপস্থিত সবাই একটি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন।

এ সময় সহ-শিল্পীদের সহযোগিতায় খুব দ্রুত নিজেদের সামলে নিয়ে মঞ্চে পরিবেশনা শেষ করেন অপু ও নিরব।

এদিকে নাচ শেষে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেন অপু বিশ্বাস।

তিনি বলেন, বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আমার নিজের মানুষ। আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কাটের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করবো, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।

নায়ক নিরব দর্শকদের উদ্দেশে বলেন, আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাঁকো নাড়াতে না করলে পাগল আরো বেশি করে। আপনারা অনেক বিবেকবান, বিষয়টি বোঝেন।

যদিও নিরব-অপুর অনুরোধের তোয়াক্কা করেননি কেউই। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা দেখে হাসাহাসি করছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *