বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফাইবার অপটিক ক্যাবল মেরামত করার পর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়। এ তথ্য জানান গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার।
তিনি বলেন, দুপুর ১টা ৫০ মিনিটে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।’
এর আগে আজ বেলা সাড়ে ১১টার পর গ্রামীণফোনের নেটওয়ার্ক পেতে সমস্যায় পড়েন গ্রাহকেরা।
গ্রামীণফোন এক বিবৃতিতে বলেছে, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে রাস্তায় খননকাজ চলার সময় অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কেটে যায়। এতে গ্রামীণফোনের কিছু গ্রাহক সংযোগ পেতে সমস্যায় পড়েন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব সমস্যার সমাধান করা হয়েছে।
