Home প্রধান খবর উপহারের গাড়ি অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণা দিলেন হিরো আলম

উপহারের গাড়ি অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণা দিলেন হিরো আলম

0
243

কথা রেখেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা অধ্যক্ষ মাওলানা এম মোখলিছুর রহমান। নিজের ব্যবহৃত গাড়িটি তিনি বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে উপহার হিসেবে দিয়েছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়িতে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন এম মোখলিছুর রহমান। কয়েকশ মানুষের সামনে গাড়িটি হিরো আলমকে বুঝিয়ে দেন তিনি। অবশ্য উপহারের গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের জন্য দানের ঘোষণা দিয়েছেন হিরো আলম।

হিরো আলমের আগমন উপলক্ষে নরপতি গ্রামের মখলিছুর রহমানের বাড়ির সামনে ছিল সাজ সাজ রব। বেলা আড়াইটায় হিরো আলম অনুষ্ঠানস্থলে আসেন। তিনি একটি গাড়িতে হবিগঞ্জ পৌঁছলে সেখানে অপেক্ষারত মখলিছুর রহমান হিরো আলমকে জড়িয়ে ধরেন। এ সময় হিরো আলমকে আবেগে বারবার চুমু খান তিনি।

হিরো আলম তার বক্তব্যের শুরুতেই মঞ্চ থেকে নেমে অতিরিক্ত মানুষকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করে বলেন, ‘আমরা মঞ্চ ভেঙে পড়ার ভিডিও দেখেছি। তাই আমাদেরও যাতে সে রকম না হয়, সে জন্য অতিরিক্ত মানুষকে মঞ্চ থেকে নামতে হবে।’

গাড়ির চাবি গ্রহণ করে বলেন, ‘ভালোবাসার উপহার গাড়ি গ্রহণ করলাম। কিন্তু আমার গাড়ি আছে। কিন্তু এখানে এসেছি ভালবাসার টানে। এই ভালোবাসার উপহার আমি গ্রহণ করেছি। তবে গাড়িটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের জন্য ব্যবহৃত হবে।’

শিক্ষক এম মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলম বাংলার বাঘ। বগুড়ায় দুটি আসনে নির্বাচনের সময় ফেসবুকে আমার ভাই এই বাংলার নায়ক হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে ছোট্ট উপহার হিসেবে গাড়ি দেওয়ার ঘোষণা দিই। এরপর মিডিয়ায় আমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হয়। আজ হিরো আলম এসে সব কিছুর জবাব দিয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here