Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে স্কুল চালুর পর শিশুদের করোনা আক্রান্ত হওয়া ৩৪ শতাংশ বেড়েছে

যুক্তরাষ্ট্রে স্কুল চালুর পর শিশুদের করোনা আক্রান্ত হওয়া ৩৪ শতাংশ বেড়েছে

0
148

আন্তর্জাতিক ডেস্ক- মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুল আবার চালু হওয়ার পর থেকে শিশুদের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা ৩৪ শতাংশ বেড়েছে বলে বুধবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

 

ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজ্যে আগস্টের শুরুতে স্কুলগুলো আবার চালু হওয়ার পর থেকে ১৮ বছরের কম বয়সী ১০ হাজার ৫১৩ শিশুর করোনা শনাক্ত হয়েছে, যাতে বৃদ্ধির হার ৩৪ শতাংশেরও বেশি। তবে এ শিশুদের মধ্যে কতজন স্কুলে বা স্কুলের বাইরে থেকে আক্রান্ত তা স্পষ্ট নয়।

 

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে রাজ্যের বেশ কিছু স্কুল অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। রাজ্যের বেশির ভাগ অংশের অভিভাবকরা জানেন না করোনাভাইরাস প্রাদুর্ভাবের সাথে তাদের স্কুলগুলোর সম্পর্ক রয়েছে কি না। কারণ কিছু কাউন্টিকে স্বাস্থ্য সংশ্লিষ্ট তথ্য গোপন রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য।

 

প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থী এবং কর্মচারীদের মাস্ক পরা উচিত কি না সেই সিদ্ধান্ত নেয়া কাউন্টিগুলোর ওপর ছেড়ে দিয়েছিল রাজ্য। কিছু কাউন্টি তা মেনেছে, তবে অনেকে তা করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here