মাঠে ফিরেই পিএসজিকে জয় এনে দিলেন মেসি

কাতার বিশ্বকাপে শিরোপা জেতার পর বুধবার রাতে ক্লাবের হয়ে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর অ্যাঞ্জার্সের বিপক্ষে ফরাসি ক্লাবটিও জিতেছে ২-০ গোল ব্যবধানে। এই ম্যাচে মেসির সঙ্গে গোলের দেখা পেয়েছেনহুগো একিতিকে।

মেসির ফেরারে ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। লাল-কার্ড দেখার কারণে আগের ম্যাচে খেলতে পারেননি তিনি। এদিকে মেসি-নেইমার একাদশে থাকলেও ছিলেন না ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ব্যক্তিগত কারণে দর্শিয়ে খেলেননি তিনি।

পাক দেস প্রিন্সে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে অ্যাঞ্জার্সকে পাত্তাই দেয়নি পিএসজি। পুরো ম্যাচের ৬৭ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখে ফরাসি জায়ান্ট ক্লাবটি। আর ভিয়ারিয়ালের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে ছয়টি। এতে গোলের দেখা পেয়েছে দুটি।

অন্যদিকে বল ও আক্রমণে পিছিয়ে থাকা অ্যাঞ্জার্স নিজেদের নিয়ন্ত্রণে কেবল ৩৩ শতাংশ সময় বল রাখতে পেরেছে। অথচ প্রতিপক্ষের গোলবারে শট নিতে পারেনি একটিও। ফলে পায়নি গোলের দেখা।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মেসির দেয়া পাসে মুকিয়েলে নিচু ক্রসে খুঁজে নেন একিতিকেকে। দারুণ শটে গোল করেন একিতিকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। ম্যাচের ৭২তম মিনিটে মুকিয়েলের দেয়া পাসে জালে বল পাঠান মেসি। ম্যাচটি শেষ হয় ২-০ গোল ব্যবধানে।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করল পিএসজি। ১৮ ম্যাচে পিএসজির সংগ্রহ ৪৭ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে অ্যাঞ্জার্স। এদিকে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে লেন্স। আর তিনে মার্সেইয়ের সংগ্রহ ৩৯ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *