দেশে ফিরলেন নুর

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পর দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং ইমিগ্রেশন শেষে দুপুর সাড়ে ১২টার পর এয়ারপোর্ট থেকে বের হন।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরাসরি তিনি প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থানে অংশ নেবেন।

ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *