Home প্রধান খবর নয়াপল্টন থেকে মির্জা ফখরুলকে ফিরিয়ে দিলো পুলিশ

নয়াপল্টন থেকে মির্জা ফখরুলকে ফিরিয়ে দিলো পুলিশ

0
251

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার আদালত থেকে বেরিয়ে সকাল পৌনে ১১টার দিকে নয়াপল্টনের নাইটিংগেল মোড় দিয়ে বিএনপি কার্যালয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসেন মির্জা ফখরুল।

তবে, পুলিশ তার গাড়িটি নাইটিংগেল মোড়েই সেখানেই আটকে দেয় এবং বিএনপি কার্যালয়ের দিকে যেতে বাধা দেয়।

এ সময় মির্জা ফখরুল পুলিশ সদস্যদের বলেন, ‘আমি আমার কার্যালয়ে যেতে পারব না? এটা কেমন কথা?’ উত্তরে পুলিশকে বলতে শোনা যায়, ‘সরি স্যার, বিএনপি কার্যালয়ে যাওয়ার অনুমতি নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here