সাতক্ষীরা: এসএসসি পরীক্ষায় ফেল করায় সাতক্ষীরা কালিগঞ্জে আত্মহত্যা করেছেন স্কুলছাত্রী শারমিন সুলতানা (১৭)। সোমবার সন্ধায় নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেন তিনি।
শারমিন সুলাতানা কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর শেখ সিরাজুল ইসলামের মেয়ে। তিনি দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয়রা সূত্রে জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হয়। এতে শারমিন সুলতানা ফেল করে। বিষয়টি জানার সাথে সাথে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলে এবং ফেল করার অপমান সহ্য করতে না পেরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান বলেন, এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা একজন ইউপি সদস্য। এ ঘটনায় কারো কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
