আশা করি কূটনীতিকরা তাদের ‘আচরণবিধি’ মেনে চলবেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা প্রত্যাশা করে যে- বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে তাদের ‘আচরণবিধি’ মেনে চলবেন।

সোমবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর- বাসসের

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন। তারা তা মেনে চলবেন এবং এটাই আমাদের প্রত্যাশা।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর কোন দেশের কলোনী নয়। এটি একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র। তিনি আরো বলেন, ‘তাদের এই কথা স্মরণ রাখা উচিৎ।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমাদের দেশের বিভিন্ন লোকজন বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের সাথে আলোচনা করেন ও তাদের কাছ থেকে পরামর্শ নেন।

একে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ অথবা কাল আমাদের এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *