Home জাতীয় গণমাধ্যমের কাছে প্রাপ্য কাভারেজ চাইলেন ওবায়দুল কাদের

গণমাধ্যমের কাছে প্রাপ্য কাভারেজ চাইলেন ওবায়দুল কাদের

0
140

গণমাধ্যমের কাছে নিজেদের প্রাপ্য কাভারেজটুকু প্রত্যাশা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক সৌজন্য সভায় তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ডিও (প্রাপ্য) কাভারেজ চাই। আমরা বেশি চাই না। যা আছে আমাদের সেটুকুই দেন। আমরা আমাদের ডিওটা চাই।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা এটাও বলি না যে, বিএনপিকে কাভারেজ দিয়েন না। তাদেরকেও দেন।’

বিরোধী দল শক্তিশালী হলে গণগন্ত্রও শক্তিশালী হয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

গত ১৪ বছর দেশ পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ অনেক ভুলত্রুটি করেছে। নিজেদের ভুল স্বীকার করে তিনি বলেন, ‘আমাদের ভুল আছে আমরা স্বীকার করি। কিন্তু আমরাই একমাত্র দল, যারা গণতন্ত্রের চর্চা করি। ভুল ত্রুটির পরেও আমরা তো মূল ধারার সঙ্গে আছি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজকে জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে? শাইখ আব্দুর রহমান কার সৃষ্টি? ভুলে গেছেন? রাজশাহী শহরে প্রকাশ্যে মিছিল করেছে অস্ত্র নিয়ে। আমরা এদের বিরুদ্ধে কথা বলি। এদের বিরুদ্ধে আমরা স্বরব। এটা আওয়ামী লীগের রাজনীতি।’

কাদের বলেন, ‘আমাদের বিরোধী একটা জোট হচ্ছে। আমাদেরও জোট হতে পারে।’

বিএনপির ভেতরে গণতন্ত্র নেই বলেও এসময় দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবের কী মনে আছে, কবে তারা কাউন্সিল করেছেন? এর মাঝে আমাদের দুইটা কাউন্সিল হয়ে গেছে, আরেকটা চলে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here