বাতাসেই ভেঙে পড়ল সরকারি ভবনের কাঁচ, তদন্তে কমিটি
মাদারীপুর- মাদারীপুরে ৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক দশতলা সরকারি সমন্বিত অফিস ভবন চালু হওয়ার দুই মাস না পেরোতেই মৃদ্যু বাতাসেই একটি ইউনিটের জানালার গ্লাস ভেঙে পড়েছে। এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক রহিমা খাতুন। তিনি জানান, কারও কাজে গাফিলতি আছে কি…
