হানিমুনে মৌনি, একদিনের হোটেল ভাড়া কত?
চারদিকে সাদা বরফে ঘেরা। বাইরে উড়ছে বরফকণা। সেখানেই একটি হোটেলে নানা ভঙ্গিমায় ছবি তুলেছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। বিয়ের পর স্বামী সূরজ নাম্বিয়ার সঙ্গে ভূস্বর্গ কাশ্মীরে উড়ে গেছেন হানিমুনে। ইনস্টাগ্রামে তাঁর সেসব ছবি ভাসছে। ছবিগুলো দেখে বোঝা যায়, স্বামীর সঙ্গে বেশ দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। গুলমার্গে ‘দ্য খাইবার হিমালয়ান রিসর্ট এবং স্পা’তে গিয়ে উঠেছেন…
