নোয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকার নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ (৩২) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দার টেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
