বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এখন তিনি রাজধানীর বনানীর বাসায় রয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১১ মার্চ) তিনি বাসায় ফেরেন। শনিবার (১২ মার্চ) আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘স্যার শুক্রবার জুমার নামাজের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বনানীর বাসায় আসেন।…
